ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করলেন মেয়র টিটু

শেয়ার করুন :

মো.জাকির হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। গত কয়েক দিনে ভারি বর্ষণের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর এ জলাবদ্ধতা ভোগান্তির খবর মেয়রের কাছে পৌছালে তিনি নিজে সরজমিনে পরিদর্শনে আসেন। বুধবার (২ জুন) বেলা ১১ টার দিকে নগরীর লিচু বাগান, নাসিরাবাদ কলেজ রোড এবং কেওয়াটখালী পশ্চিমপাড়া এলাকার পরিদর্শন করে মেয়র। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ড কাউন্সিলর এবং প্রকৌশল বিভাগকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বের সাথে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে আমরা বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে সক্ষম হয়েছি। নতুন অর্ন্তভুক্ত এলাকায়ও পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ীভাবে সমাধান করা হবে। তিনি আরো জানান, নাগরিকগণের সহযোগিতা এবং সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি ড্রেনে আবর্জনা না ফেলা, নির্ধারিত জায়গা ছেড়ে বাড়ি করা, যত্রতত্র আবর্জনা না ফেলা ইত্যাদি বিষয়ে নাগরিকগণের সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম মিন্টু, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো আব্বাস আলী মন্ডল, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন বিপ্লব, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী জীবনকৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!