দক্ষিণ গফরগাঁওয়ে কান্দিপাড়া কলেজ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করলেন এমপি বাচ্চু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পুকুরে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় রুই জাতীয় মাছের জীবন্ত পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ও পুকুর পাড়ে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং কলেজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, “মাছ বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত বা ব্যবহৃত জলাশয়গুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। কলেজের এই উদ্যোগ স্থানীয়ভাবে মাছের চাহিদা মেটাতে এবং মৎস্যসম্পদ রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!