আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের অভিযোগে আলামিন (২২), বাবলু (২১) ও আতাউর রহমান (৩০) নামে তিনজনকে এক মাস করে কারাদণ্ড ও ৮০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন।
পরে সাজাপ্রাপ্ত তিনজনকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাজাপ্রাপ্ত তিনজনের বাড়ি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন বলেন, মাদকদ্রব্য সেবন বিক্রি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।