হোসেনপুরে মা অভিভাবক সমাবেশ।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর(কিশোরগঞ্জ)।।
‎কিশোরগঞ্জের হোসেনপুরের ৩৫ নং জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎গত মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ওই ‘মা অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম,প্রধান শিক্ষক হাসিনা আক্তার লুবনা এবং প্রবীণ শিক্ষিকা রুনু রাণী মোদক,হোসেনপুর পৌর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহিন আহমেদ,
‎ নাজমুল ফয়েজ টুটুল, তপন চন্দ্র সরকার ও রিফাত মিয়া প্রমুখ।
‎সভায় অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের পড়াশোনার উপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের মতামত তুলে ধরলে ‎সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে অভিভাবকদের সর্বাধিক সহযোগিতা কামনা করেন। ‎বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!