রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার উদ্যোগে
পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গঠনের লক্ষ্যে ৪৫ টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের দিকনির্দেশনায় পৌর এলাকার ৪৫টি গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানে এ ডাস্টবিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে এ সময় গফরগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পৌরসভার কর নির্ধারক মোঃ হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক গফুর হাসান, গফরগাঁও উপজেলা যুবদল নেতা অলিউল্লাহ খন্দকার সুশান, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাসেল সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ জানান, পৌর এলাকার স্কুল, কলেজ, মসজিদ, বাজার ও জনবহুল স্থানসমূহে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হবে। আমাদের লক্ষ্য একটাই – ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে একটি সুন্দর, পরিচ্ছন্ন গফরগাঁও পৌরসভা গড়ে তোলা।
####