হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
কিশোরগঞ্জের হোসেনপুরে দেশবরেণ্য ইঞ্জিনিয়ার জহুরুল হক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুবুল হক।
এসময় উপস্থিত হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ ফারুক আহমেদ, স্কুল শাখার সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম,মোঃ রফিকুল ইসলাম বিএসসি, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শাখার মোঃ মিজানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।