গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই মামাতো-ফুপাতো ভাই-বোন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলো- সৌদি প্রবাসী নুর মোহাম্মদের ছেলে সাইফান (৩) ও মালয়েশিয়া প্রবাসী মাজহারুল ইসলামের মেয়ে সাফা (৩)। তারা গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে ও রসুলপুর ইউনিয়নের ভরবরা গ্রামের বাসিন্দা।
শিশু সাইফান তার মা সাদিয়া বেগমের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে বৃষ্টির সময় বাড়ির উঠানে শিশু দুটি খেলাধূলা করছিল। কিন্তু হঠাৎ করেই তাদের পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালিয়ে পানি থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুকুর থেকে উদ্ধারের পর দ্রুত নিয়ে আসা হয় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদুল হক মিথুন শিশু সাফা ও সাইফানকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান সেখ জানান, এ বিষয়ে নিহত দুই শিশুর পরিবারের পক্ষ দিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হবে।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!