শীতার্ত অসহায় মানুষের পাশে মসিক মেয়র টিটু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নাসিরাবাদ কলেজ মাঠে ৬ নং ওয়ার্ডের শীতার্ত দুস্থ পরিবারের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
কম্বল বিতরণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের জন্য যে সকল ত্রাণসামগ্রী দিয়েছেন তাই আজ আমরা পৌঁছে দিচ্ছি। করোনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষে এবং ব্যক্তিগতভাবেও আপনাদের পাশে আমরা থেকেছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের মাথার উপরে রয়েছেন, আমরাও আপনাদের প্রতিনিধিদের হিসেবে, সেবক হিসেবে আপনাদের পাশে আছি।
এ শীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষে ইতোমধ্যে প্রায় ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিতরণকালে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *