প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২০, ২০২৪ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রেহেনা খাতুন (৩৫) নামে এক শ্রবণ প্রতবিন্ধী নারীর উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ওই নারীকে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা ধামশুর গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নির্যাতণের শিকার গৃহকর্তৃর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধামশুর গ্রামের জেলেপাড়ার আশরাফুল ইসলাম মড়ল ও তার ভাই আনছারুল ইসলাম মড়লের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে গত ১৮ এপ্রিল দুপুরে আশরাফুল ইসলাম মড়লের স্ত্রী রেহেনা খাতুন পাকের ঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় আনছারুল ইসলাম মড়লের স্ত্রী জাহানারা বেগম (৩৫) রেহেনা খাতুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও কিল ঘুশি দিয়ে আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে যান। খোঁজ পেয়ে পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় রেহেনাকে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল বেডে অবস্থানরত নির্যাতনের শিকার গৃহকর্তৃ রেহেনা খাতুন জানান, তিনি কানে কম শুনেন, প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র ঘটনার দিন রান্না ঘরে কাজ করার সময় পিছন থেকে তার উপর হামলা করা হয়। এ ব্যাপারে তিনি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়েছেন। তিনি আরো বলেন, তার প্রতিপক্ষ জাহানারা বেগম হাসপাতালে এসে তাকে হুমকি দিয়ে গেছে মামলা তুলে নেয়ার জন্য।
এ ঘটনায় আশরাফুল ইসলাম মড়লের ছেলে মোঃ রিফাত মড়ল বাদি হয়ে মোছাঃ জাহানারা বেগমের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেনে।
এ বিষয়ে প্রতিপক্ষের সাথে কথা বলতে না পারায়, তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

