প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৫, ২০২৪ সময়ঃ ৯:৪১ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারে তুলে নিয়ে বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে মডেল থানায় মামলা করলে পুলিশ ধর্ষণকারী আশফাত উল্লাহ তামজিদকে (২২) গ্রেফতারের পর আদালতে প্রেরণ করে।
থানায় দেয়া মামলা সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার কাঠালী গ্রামের রুবেল খানের ছেলে আশফাত উল্লাহ খান তামজিদের সাথে পাশের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি গ্রামের মুরশিদ মোল্লার মেয়ের (২০) সাথে দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম ভালবাসা হওয়ার কিছুদিন পর হতে তামজিদ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক মেলামেশা (ধর্ষন) করে। ১ মাস পূর্বে তামজিদ তাকে কাঠালী তার নিজ বাড়ীতে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়া ধর্ষন করে বিবাহের আশ্বাসে বাড়ী থেকে কৌশলে বের করে দেয়। ১১ এপ্রিল তাকে তামজিদের নিজস্ব প্রাইভেটকারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৩-১৩১৯) উঠিয়ে ভালুকা থানা এলাকায় বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে বিকেল ৫ টার সময় ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় অবস্থিত বিএসবি ফ্যাক্টরীর ২০০ গজ দক্ষিন পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে রাস্তারা পাশে প্রাইভেটকারটি থামিয়ে প্রাইভেটকারের পিছনের সিটে ফেলে প্রলোভন দেখিয়ে ধর্ষন করে এবং ঘটনার বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে তাকে গাড়ী থেকে জোরপূর্বক নামিয়ে নামাইয়া তামজিদ প্রাইভেটকার নিয়ে চলে যায়।
এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে রোববার (১৪ এপ্রিল) ধর্ষক আশফাত উল্লাহ খান তামজিদকে আসামী করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আসামীকে গ্রেফতার করে সোমবার (১৫ এপ্রিল) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

