ভালুকায় অন্তসত্ত্বা কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় জোনাকি আক্তার ঝিনুক (১৬) নামে তিন মাসের এক অন্তসত্ত্বা কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বহস্পতিবার রাতে উপজেলার ভান্ডাব গ্রামে। পুলিশ নিহতের লাশটি উদ্ধারের পর শুক্রবার (৮ মার্চ) বিকেলে ময়না তদন্তের জন্য নিহতের লাশটি মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নয় মাস আগে ভালুকা উপজেলার ভান্ডাব গ্রামের মইশালবাড়ির মোড় এলাকার  মজিবুর রহমানের ছেলে কারখানা শ্রমিক সজিবের সাথে ধামশুর হাজিরবাজার এলাকার রাকিব মিয়ার মেয়ে জোনাকি আক্তার ঝিনুককের বিয়ে হয়। বিয়ের পর থেকেই গত বৃহস্পতিবার  দুপুরে ঝিনুকের শ^শুড়ি শাফিয়ার সাথে রান্না নিয়ে ঝগড়া হয়। এনিয়ে অভিমান করে ঝিনুক দুপুরের খাবারও খায়নি। সজিব পৌরসদরের শেফর্ড মিলে চাকরি করেন। নাইট ডিউটির জন্য রাতে সজিব বাড়ি থেকে বের হওয়ার সময় ঝিনুক তাঁর স্বামীর কাছে মোবাইল ফোন চায়। কিন্তু সজিব মোবাইল ফোন নিয়ে ডিউটিতে চলে যান। এসব ঘটনার পর রাতের কোনো এক সময় নিজের ওড়না ঘরের আড়ার সাথে বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সকালে ঝিনুক ঘুম থেকে না ওঠায় শ^শুর বাড়ি লোকজন ডাকাডাকি করলেও কোনো সাড়া পায়নি। সজিব ডিউটি শেষে বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের সিলিংয়ের ভেতর দিয়ে রুমে ঢুকে দেখতে পান ঝিনুক ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে, তবে তার পা খাটের সাথে লেগে রয়েছে। পরে ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিনুকের দাদী রিনা আক্তার জানান, বিয়ের পর থেকেই ঝিনুকের শ^াশুড়ির সাথে তার নাতনির তেমন বনিবনা ছিলো না। বৃহস্পতিবার ঝিনুকের দুই ননাশ (সজিবের বড় বোন) বাপের বাড়িতে বেড়াতে আসেন। তারা তিনজন (শ^াশুড়ি ও দুই ননাশ) মিলে বিভিন্ন বিষয় নিয়ে ঝিনুকের সাথে ঝগড়া করেন। এ ঘটনার পর রাতে তার নাতনী মারা যায়। তার নাতনী তিন মাসের অন্তঃসত্ত¡া ছিলো বলে তিনি জানান।
নিহত ঝিনুকের মা রেশমা আক্তার জানান, বিয়ের পর থেকেই মেয়ের সাথে তার শ্বাশুরী ও ননাশদের বিভিন্ন বিষয় নিয়ে কলহ হতো।  কিছুদিন আগেও তার মেয়ের সুখের জন্য ঘরের সব ফার্ণিচার দেয়া হয়েছে। ঝিনুক তিনদিন ধরেই তেমন খাওয়া ধাওয়া করেনি। শ্বশুর বাড়ির লোকদের মানষিক ও শারীরিক নির্যাতণ সইতে না পেরেই ঝিনুক আত্মহত্যা করতে পারে। তিনি জড়িতদে শাস্তি দাবি করেন।
ভালুকা মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, সুরতহাল তৈরির পর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *