প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা ছাত্র তামিম খানও (১৫) মারা গেলেন। ৮ দিন পর চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত তামিম খান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের মো: শাহজাহান খানের ছেলে ও মাদরাসার পরিচালকের নাতি। এর আগে ওই মাদরাসার ছাত্র নাঈম ইসলাম (১৪) সানাউল্লাহ সজল (১৫) ও সায়েম ঢালী মারা যান। এ নিয়ে ওই মাদরাসার মোট চারজন ছাত্র মারা গেলেন। তারা সকলেই ভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র ছিলেন।
উল্লেখ্য, টঙ্গী ইজতেমা শেষে ফেরার পথে রোববার (৪ ফেব্রæয়ারী) রাত সাড়ে ১১ টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় মাদরাসা ছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে মাদরাসা তিন ছাত্র নিহত ও শিক্ষকসহ ২৫ শিক্ষার্থী আহত হয়েছিলেন। ওই সময় গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের জয়ারচর গ্রামের আবুল কালামের ছেলে মো: নাঈম ইসলাম (১৪) ও ভালুকা উপজেলার পাইলাব গ্রামের ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৫) ও উপজেলার কাঠালী গ্রামের সাত্তার ঢালীর ছেলে সায়েম ঢালী (১৫) নিহত হন। পরে আহতদের ভালুকা সরকারী হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে মঙ্গলবার সকালে ৮ দিন চিকিৎসাধিন থাকার পর তামিম খান মারা যান।
ভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার পরিচালক আলহাজ¦ হাতেম খান জানান, টঙ্গী ইজতেমা থেকে মাদরাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মাদরাসার তিনজন শিক্ষার্থী মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন তার নাতি তামিম খানসহ অনেক ছাত্র শিক্ষক। মঙ্গবার সকালে তামিম খানও মারা গেছেন। এ নিয়ে তার মাদরাসার সড়ক দুর্ঘটনায় চার ছাত্র মারা গেলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com