ভালুকায় অধিকাংশ কেন্দ্রেই লাইলে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি!

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বোরবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ, ৩৫ হাজার ৯৯৫টি। এর মাঝে পূরুষ ভোটার এক লাখ, ৬৭ হাজার, ৩০৭ জন ও নারী ভোটার এক লাখ, ৬৮হজার ৬৮৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৫টি। এরমাঝে ঝুঁকিপূর্ণ ছিলো ৪১ টি কেন্দ্র।
উপজেলার পৌরসভা, ধীতপুর, মেদুয়ারী, উথুরা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো না বললেই চলে। বেলা বাড়ার সাথে সাথেই ভোটাদের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ কেন্দ্রেই কোনো ভোটাদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। ভোটারদের লাইন না থাকলেও দু’জন একজন করে ভোটার এসে তাদের  ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতি কম থাকায় কয়েক কেন্দ্রে গিয়ে দেখা যায়, সহকারী প্রিজাইটিং অফিসার ও পুলিং এজেন্টরা অলস সময় কাটাচ্ছেন। ভোট কেন্দ্রের বাইরে লোকজনের সমাগম বেশি লক্ষ্য করা গেছে। ভোটার উপস্থিতি কম থাকলেও উপজেলা জুড়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এ আসন থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ সাত জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। প্রার্থীরা হলেন, বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (নৌকা), জাতীয় পার্টি থেকে  মোঃ হাফিজ উদ্দিন (লাঙ্গল), তৃণমূল পার্টি থেকে মোঃ নাছির উদ্দিন (সোনালী আঁশ), সুপ্রীম পার্টি থেকে এবিএম জিয়া উদ্দিন বাশার (একতারা), পিপলস পার্টি থেকে মজিবুর রহমান (আম), স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ (ট্রাক) ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (ঈগল)।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *