ময়মনসিংহ মেডিকেলে করোনা এবং উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

শেয়ার করুন :

মো: জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে আর চার জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ময়মনসিংহ সদরের তানিয়া আক্তার (৩৬) ও এবিএম উসমান গণি (৬৫) এবং জামালপুরের সরিষা বাড়ির হেলাল উদ্দিনের (৪৫)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান, শেরপুর সদরের শিউলি আক্তার (১৭), জালাল উদ্দিন (৭০) ও তিথি আক্তার (২৯) এবং ময়মনসিংহের ভালুকার সিনথিয়া আক্তার (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন আক্রান্ত ১৬৯  জন। নতুন ভর্তি    ৭০  জন। মেডিকেলের আইসিইউতে ২২ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩০০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!