আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ি, ৮ নম্বর ডাকাতিয়া ও ১ নম্বর উথুরা ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আনুষ্ঠানিকভাবে ভবন তিনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ভালুকা কার্যালয়ের মাধ্যমে এসব ভবন বাস্তবায়ন করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু; গুলজার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন তিনটি নির্মিত হলে হবিরবাড়ি, ডাকাতিয়া ও উথুরা ইউনিয়নের বাসিন্দাদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা গ্রহণ আরো সহজ ও জনবান্ধব হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনে সেবা কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় মানুষের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।