গফরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় আয়োজনে হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।চ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ সেলিম মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা -বাবা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বীনা দেবনাথ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকামন্ডলী, কমিটির সদস্য ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগন অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!