গফরগাঁওয়ে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি:-
গফরগাঁওয়ে ১৫ জুলাই বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ বাজার রোডে অটোরিক্সার চাপায় পিষ্ট হয়ে মিনহাজ নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত মিনহাজ উপজেলার যশরা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মিনহাজ ও তার মা ঈদের মার্কেট করতে শিবগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মিনহাজ ও তার মা ব্যাটারী চালিত ইজিবাইক যোগে শিবগঞ্জ বাজারে আসে। মিনহাজের মা অটোবাইকের ভাড়া পরিশোধ করার সময় মিনহাজ দৌড় দিয়ে রাস্তা পার হতে ছিল। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারি চালিত ইজিবাইক চালক মিনহাজকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথেঁ সে মারা যায়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন,থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *